আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা তিন কোটি ছাড়াল
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস তার তাণ্ডব দেখাচ্ছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। মহামারি হিসেবে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে তিন কোটি ছাড়িয়েছে।
করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৬ হাজার ৮৮০ জন মানুষের দেহে।
মহামারিতে এ পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৪৫ হাজার ৪৯৯ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১৮ লাখ ১৮ হাজার ২৫৯ জন।
বিশ্বজুড়ে যে পরিমাণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত তার অর্ধেকেরও বেশির অবস্থান মাত্র চারটি দেশে। এ চারটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ব্রাজিল ও রাশিয়া।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের।
যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতেই ছড়িয়ে পড়েছে করোনা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ২৮ হাজার ৩০১। এর মধ্যে মারা গেছে ২ লাখ ১ হাজার ৩৪৮ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৪১ লাখ ১৯ হাজার ১৫৮ জন।
সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ১৮ হাজার ২৫৩। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ হাজার ১৯৮ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪০ লাখ ২৫ হাজার ৭৯ জন।
এদিকে, ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২১ হাজার ৬৮৬। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৭৪ জনের। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৩৭ লাখ ২০ হাজার ৩১২ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৯ হাজার ৫১৯। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১৮ হাজার ৯১৭ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৯০ হাজার ১১৪ জন।
সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪৪ হাজার ৪শ। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ হাজার ৫১ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ৮৭ হাজার ৭১৭ জন।
এছাড়া কলম্বিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, ইরাক, তুরস্ক এবং ইতালিতেও সংক্রমণ বাড়ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























