আন্তর্জাতিক ডেস্ক
ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়ালে অংশ নিলেন বাহরাইনের যুবরাজ
করোনাভাইয়ারসের ভ্যাকসিন নিয়েছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ। আরব নিউজ জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালে তিনি চীনা কোম্পানি সিনোফার্মের ভ্যাকসিন নেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আবু-ধাবি ভিত্তিক জি৪২ হেলথকেয়ারের সহযোগিতায় এই ট্রায়াল হচ্ছে। বাহরাইনে ট্রায়ালে অংশ নিচ্ছেন ৬ হাজার মানুষ।
প্রায় ৩ সপ্তাহ আগে চীনের সিনোফার্ম টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয় বাহরাইনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইন আন্তর্জাতিক প্রদর্শনী সেন্টারে এই ট্রায়াল হচ্ছে।
মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘সবার স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষিত করতে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা বৃদ্ধির মাধ্যমে করোনাভাইরাস মহামারী প্রতিরোধ ও এর বিস্তার সীমিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবেই এই ট্রায়াল চলছে।’
বাহরাইনে সিনোফার্মের যে টিকার ট্রায়াল চলছে, সেটিকেই সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রাহমান আল ওয়াইস বলেন, পরীক্ষাধীন এসব ভ্যাকসিন শুধু জরুরি ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
করোনা ভ্যাকসিনের দৌড়ে চীনের পাশাপাশি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-রাশিয়া সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে। ‘স্পুটনিক ভি’ নামের ওই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল এখনো শেষ হয়নি।
চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।
এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























