ডেস্ক নিউজ
মক্কায় পাহাড়ে ভয়াবহ আগুন
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে মায়সান অঞ্চলে জাবাল আমাদ পাহাড়ে এ আগুন ছড়িয়ে পড়ে। গালফ টুডের খবর।
আগুনে পুড়ে গেছে তাইফ প্রশাসনের অধীনে এলাকাটির বিশাল কৃষিভূমি। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এক টুইটে মক্কা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতগতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পাহাড়জুড়ে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এবং বাতাসে ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























