আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২০
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে থাকছেন না ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তার চিফ অব স্টাফ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের এমনটা জানান। খবর এএফপি’র।
এর আগে গত মাসে ট্রাম্প বলেছিলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য নেতারা দূরে অবস্থান করলেও তিনি নিউইয়র্কে সাধারণ পরিষদের সভাকক্ষে সরাসরি উপস্থিত থেকে তার ভাষণ দিতে চান।
হোয়াইট হাউস চিফ অব স্টাফ এ বিতর্কের একেবারে ইতি টেনে উইসকনসিন রুটের সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে সরাসরি উপস্থিত থাকছেন না।
স্বাস্থ্য ঝুঁকির কারণে জাতিসংঘের এ অধিবেশন প্রধানত ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এ বছর সাধারণ পরিষদের অধিবেশনের সপ্তাহব্যাপী মূল পর্ব ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর শেষ হবে। এ পর্বে বিশ্ব নেতারা ভাষণ দিয়ে থাকেন।
মঙ্গলবারের উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী ‘শান্তি ও নিরাপত্তা, নিরস্ত্রিকরণ, মানবাধিকার রক্ষা, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নসহ’ মহামারি করোনাভাইরাস মোকাবেলার ওপর বেশি গুরুত্ব দেবেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























