আন্তর্জাতিক ডেস্ক
চীনে এবার ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত ৩ হাজার
ব্রুসেলোসিস নামের এক ব্যাকটেরিয়ার সংক্রমণে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত বছর একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যাওয়ার পর এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে।
ব্রুসেলোসিস মাল্টা জ্বর বা ভূমধ্যসাগরীয় জ্বর নামেও পরিচিত। মূলত গবাদি পশুর মাধ্যমে এর সংক্রমণ ঘটে। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা, জ্বর ও অবসাদ।
গানসু প্রদেশের লানচৌ শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তিন হাজার ২৪৫ জনের ব্রুসেলোসিস রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আরও এক হাজার ৪০১ জনের মধ্যে প্রাথমিকভাবে এটির উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এখনও এই রোগে কারও মৃত্যু হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর ২৯ লাখ বাসিন্দার মধ্যে এ পর্যন্ত ২১ হাজার ৮৪৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে প্রাণীতে ছড়ায়। মানুষ থেকে মানুষে এই রোগের সংক্রমণ বিরল। অধিকাংশ মানুষই নোংরা খাবার বা নিশ্বাসের মাধ্যমে ব্যাকটেরিয়া গ্রহণের ফলে এই রোগে আক্রান্ত হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























