আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২০
জন্মদিনে যা উপহার পেতে চান নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন ছিল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)। এ দিন এক টুইট বার্তায় তিনি জন্মদিনে কী উপহার পেতে চান তা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে টুইটারে নিজের ইচ্ছা প্রকাশ করে মোদি লেখেন, ‘অনেকেই জানতে চান, জন্মদিনে আমি কী উপহার পেতে আগ্রহী। এই মুহূর্তে এই জিনিসগুলো আমি পেতে চাই।’
এরপর ইচ্ছার তালিকা প্রকাশ করেন তিনি। মোদি লেখেন, ‘সঠিকভাবে মাস্ক পরে থাকুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। দুই গজ দূরে থাকুন। জনসমাগম এড়িয়ে চলুন। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। আসুন, আমাদের পৃথিবীকে সুস্থ করে তুলি।’
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। তার জন্মদিন উপলক্ষে ভারতজুড়ে এক সপ্তাহব্যাপী ‘সেবা শপথ’ কর্মসূচি উদযাপন করছে বিজেপির নেতাকর্মীরা। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিজেপি কর্মী-সমর্থকরা মোদির জন্মদিনটি পালন করছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























