ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২০

মোদির মন্ত্রিসভা ছাড়লেন পাঞ্জাবের অকালি নেত্রী

হরসিমরত কউর বাদল। ছবি: সংগৃহীত

হরসিমরত কউর বাদল। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী আইনের প্রতিবাদে ক্ষমতাসীন বিজেপির জোট হঠাৎ করেই ছাড়লেন পাঞ্জাবের শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল। খবর-এনডিটিভি ও আনন্দবাজার।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের পুত্রবধূ হরসিমরতই ছিলেন ওই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী। ইস্তফা দেয়ার পর এক ট্যুইটে হরসিমরত জানান, কৃষক ভাই-বোনদের স্বার্থে তার এই সিদ্ধান্ত। 

ওই বিলগুলি মন্ত্রিসভা বৈঠকে পাশ হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন হরসিমরত। তবে পরবর্তীতে দলের কৃষককর্মী সমর্থকদের চাপে আচমকাই সুর বদল করে এনডিএর অন্যতম পুরনো শরিক শিরোমণি অকালি দল।

এদিকে হরসিমরতের এই সিদ্ধান্তের পরেও অবশ্য অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল জানিয়েছেন, মন্ত্রিসভা ছাড়লেও তারা বাইরে থেকে মোদি সরকারকে সমর্থন দেবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়