আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার ভ্যাকসিনে ধরা পড়লো পার্শ্ব-প্রতিক্রিয়া!
রাশিয়ার তৈরি বহুল আলোচিত করোনা ভ্যাকসিন স্পুৎনিক ফাইভে পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মস্কো টাইমসকে দেয়া এক বিবৃতিতে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্পুৎনিক ফাইভ প্রয়োগের পর প্রায় ১৪ শতাংশ স্বেচ্ছাসেবীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মধ্যে, দুর্বলতা এবং পেশিতে ব্যথা অনুভব হওয়ার পরিমাণই বেশি।
ভ্যাকসিনটি প্রয়োগের পর নানা ধরণের উপসর্গ দেখা দিতে পারে বলে আগেই থেকেই এমন আশঙ্কার কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দুই ধাপের ট্রায়ালের কয়েকজন স্বেচ্ছাসেবীর শরীরের নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।
১৭ সেপ্টেম্বর থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছেন রাশিয়া। এর আগে, ৪ সেপ্টেম্বর সর্বজন স্বীকৃত মেডিকেল জার্নাল ‘ল্যানসেট’র প্রতিবেদনে উঠে আসে রুশ ভ্যাকসিনের প্রথম দু’ধাপের ট্রায়ালের ফলাফল। জানানো হয়, ৪২ দিনের ব্যবধানে ৭৬ স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে ভ্যাকসিনের দুটি ডোজ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























