ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

বিশ্ব

প্রকাশিত: ১৪:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২০

কুয়েত আমিরকে বিরল সম্মানে ভূষিত করলেন ট্রাম্প

কৌশলগত মিত্র দেশ কুয়েতের আমিরকে বিরল এক সামরিক সম্মানে ভূষিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক প্রাইভেট অনুষ্ঠানে এই সম্মান দেওয়া হয় বলে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা- কেইউএনএ’র খবরে বলা হয়েছে।

‘দ্য লিজন অব মেরিট, ডিক্রি অব চীফ কমান্ডার’ পুরস্কারটিকে খুব সম্মানিত পুরস্কার হিসেবে দেখা হয়। দীর্ঘ দিন ধরে এই সম্মানে কাউকে ভূষিত করা হয়নি। ১৯৯১ সালে সবশেষ এই পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তরফ থেকে।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল সাবাহকে এবার পুরস্কারটিতে ভূষিত করা হয় বলে কেইউএনএ’র খবরে বলা হয়েছে।

এই পুরস্কার কুয়েত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিক সম্পর্কের ৬০তম বর্ষের নিদর্শন হয়ে থাকবে বলেও কেইউএনএ’র খবরে বলা হয়েছে। তবে আমির অসুস্থ থাকায় উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ছেলে শেখ নাসের সাবাহ আল-আহমেদ আল-সাবাহ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়