আন্তর্জাতিক ডেস্ক
ভারতে একদিনে সুস্থ প্রায় ৯৬ হাজার
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ এরই মধ্যে ৫৩ লাখ ছাড়িয়েছে। তবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থতার হারও বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৮ হাজার ১৪।
অপরদিকে কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৮৫ হাজার ৬১৯ জনের। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪২ লাখ ৮ হাজার ৪৩১ জন। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১০ লাখ ১৩ হাজার ৯৬৪।
দেশটিতে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ বাড়লেও আশার কথা এটাই যে সেখানে করোনাজয়ীর সংখ্যা অ্যাক্টিভ রোগীর চার গুণেরও বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৩৩৭ জন। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের। অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৯৫ হাজার ৮৮১ জন।
অর্থাৎ ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ রোগীর সংখ্যা বেশি। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৯৫,৮৮০ জন। দেশটিতে গড়ে সুস্থতার হার ৭৯ দশমিক ২৮ শতাংশ। অপরদিকে মৃত্যুহার ১ দশমিক ৬১ শতাংশ। দৈনিক সুস্থতার সংখ্যায় আজ রেকর্ড হয়েছে ভারতে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























