আন্তর্জাতিক ডেস্ক
ভারতে আল কায়েদার ৯ জঙ্গি গ্রেফতার
আটককৃত জঙ্গিরা
ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে নয় জন আল কায়েদা জঙ্গি সদস্য আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ জঙ্গিরা দেশটির বিভিন্ন স্পটে হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে অভিযোগ করা হয়েছে।
দেশটির প্রধান সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এই গোষ্ঠীটি নিরীহ মানুষকে হত্যা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ভারতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে সন্ত্রাসী হামলা করার পরিকল্পনা করেছিল।’
গ্রেপ্তারকৃতদের আটকের পর জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাজধানীসহ একাধিক জায়গায় হামলা চালানোর বিষয়ে তারা পরিকল্পনা করছিল।
এনআইএ গোয়েন্দাদের একটি অংশ ইঙ্গিত দিয়েছে, রাজ্যে সক্রিয় জামাতুল মুজাহিদিনের সালাউদ্দিন-পন্থী সংগঠন দীর্ঘদিন ধরেই আল কায়দাকে এ রাজ্যে সংগঠন বিস্তারে সহযোগিতা করে আসছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























