আন্তর্জাতিক ডেস্ক
করোনায় আক্রান্ত গুয়াতেমালার প্রেসিডেন্ট
গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তে
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তে। শুক্রবার স্থানীয় এক রেডিও স্টেশনকে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
আলেজান্দ্রো গিয়ামাত্তে বলেন, আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আমার শরীরে ব্যথা ও কাশি আছে। ফুসফুসজনিত জটিলতা এড়াতে নেবুলাইজারে রয়েছেন। তিনি ডেক্সামেথেসোন গ্রহণ করছেন বলেও জানান।
গুয়াতেমালার সরকার জানিয়েছে, দেশটির সংস্কৃতি মন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।
আলেজান্দ্রো আরো জানান, পুরো মন্ত্রিসভাকে করোনভাইরাস পরীক্ষা করাতে বলেছেন তিনি। এছাড়া দেশটির মন্ত্রীরা ও তিনি নিজেও আপাতত অনলাইনের মাধ্যমে সব দ্বায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
গুয়াতেমালা যেদিন সীমান্ত খুলে দিয়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সেই দিনেই প্রেসিডেন্টের করোনা ধরা পড়লো। মহামারি করোনার কারণে গত ৬ মাস ধরে সীমান্ত ও বিমান চলাচল বন্ধ রেখেছিলো গুয়াতেমালা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুয়াতেমালায় প্রবেশ করতে বিদেশিদের নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে। দেশে ঢোকার আগে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এই টেস্ট করাতে হবে। তবে গুয়াতেমালার বাসিন্দা ও ১০ বছরের নিচের শিশুদের টেস্ট রিপোর্ট দেখানোর দরকার নেই।
সূত্র- রয়টার্স
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























