আইনিউজ ডেস্ক
ট্রাম্পের ঠিকানায় বিষমাখা চিঠি
হোয়াইট হাউসে পাঠানো বিষে ভরা খাম পাওয়া গেছে। রাইসিন বিষে ভরা খামটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে লেখা ছিল বলে জানিয়েছে প্রেসিডেন্টের বাসভবনের কর্মকর্তারা। তবে চিঠিটি হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই আটক করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে হোয়াইট হাউসে উদ্দেশ্যে পাঠানো চিঠিপত্র স্ক্রিনিং করার সময় বিষমাখানো চিঠিটি আটক করা হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
কর্মকর্তারা জানিয়েছেন, স্ক্রিনিংয়ের সময় চিঠির খামের ভেতরে একটি পদার্থের সন্ধান পাওয়া যায়। পরে জানা যায়, সেটি রিসিন; এটা এক প্রকার বিষ, যা প্রাকৃতিকভাবে ক্যাস্টর বীজে থাকে।
বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসন এখনো কোনো মন্তব্য করেনি। তবে বিষমাখা চিঠিতে কোথা থেকে এসেছে এবং আরও কোনো জায়গায় পাঠানো হয়েছে কি-না তা তদন্ত করে দেখছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও অন্যান্য গোয়েন্দা সংস্থা।
এ ব্যাপারে এফবিআই এক বিবৃতিতে জানিয়েছেন, “জন নিরাপত্তার কারণে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি।”
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীদের বিশ্বাস, চিঠিটি কানাডা থেকে পাঠানো হয়েছে। এর ভেতর যে, রিসিন বিষই ছিল তা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে এফবিআই।
এদিকে, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) থেকে শনিবার জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা এফবিআই’র সঙ্গে কাজ করছে।
রাইসিনের বিষ মারাত্মক। খুব সহজেই এই রাইসিন ক্যাস্টর বিন থেকে মেলে। এটির থেকে রাসায়নিক অস্ত্র তৈরিরও বহু উপায় আছে বলে জানা যায়।
কোনো ব্যক্তি এই বিষের সংস্পর্শে এলে ৩৬, ৭২ ঘণ্টার মধ্যে মারা যেতে পারেন। বিষ পান করলে বা এর গন্ধ নিলে প্রথমে বমি বমি ভাব হবে; পরে বমি হবে। দেহ অভ্যন্তরে রক্তপাত হয়, শরীর নিস্তেজ হয়ে পড়ে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























