আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় আরো সেনা পাঠালো যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী তাদের আরো একটি বহর পাঠিয়েছে সিরিয়ার তেল-সমৃদ্ধ পূর্বাঞ্চলে। যখন ঐ এলাকায় রাশিয়ার সেনাদের সঙ্গে মার্কিন সেনাদের উত্তেজনা চলছে তখন নতুন করে এই বহর পাঠানো হলো। পূর্ব সিরিয়া থেকে অপরিশোধিত তেল লুট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান শুক্রবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সেন্টিনেল রাডার মোতায়েন করেছে, জঙ্গিবিমানের টহল বাড়িয়েছে এবং ব্রাডলি ফাইটিং ভেহিক্যাল মোতায়েন করেছে।
রাশিয়ার নাম না নিয়েই ক্যাপ্টেন আরবান বলেন, ঐ এলাকায় মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে। মার্কিন সেনারা সিরিয়ায় অন্য কোনো দেশের সেনাদের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না কিন্তু জোট সেনাদের রক্ষার প্রয়োজনে সবকিছু করবে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, কুয়েত থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে ছয়টি ব্রাডলি ফাইটিং ভেহিক্যাল পৌঁছেছে। এছাড়া ঐ এলাকায় আমেরিকার ৫০০ সেনা মোতায়েন রয়েছে। এর সঙ্গে আরো ১০০ সেনা যোগ দিয়েছে।
আইনিউজ/এসপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























