আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি হচ্ছেন আরেক নারী
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সদ্য প্রয়াত বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গের স্থলে আরেকজন নারীকেই মনোনয়ন দেবেন বলে জানিয়োছেন ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন একজনকে মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট, যিনি হবেন একজন নারী।
দীর্ঘদিন ক্যান্সারে ভুগে শুক্রবার মারা যান বিচারপতি গিন্সবার্গ। তার মৃত্যুর ফলে একই মেয়াদে ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে তৃতীয় বিচারপতি নিয়োগের সুযোগ পাচ্ছেন। এর ফলে দেশটির সর্বোচ্চ আদালতে রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়বে।
এতে সুপ্রিম কোর্টে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা ডেমোক্রেটদের। তাই ৩ নভেম্বর নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের বিরোধী জো বাইডেন।
শনিবার নর্থ ক্যারোলিনাতে নির্বাচনী র্যালিতে মঞ্চে উঠে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের আপত্তি সত্ত্বেও তিনি তার নির্বাচিতকে মনোনয়ন দেবেন।
ট্রাম্প বলেন, আগামী সপ্তাহেই আমি একজনের নাম সামনে নিয়ে আসবো। তিনি একজন নারীই হবেন। আমার মনে হয় একজন নারীই হওয়া উচিত, কেননা সত্যিকার অর্থে আমি পুরুষদের চেয়ে নারীদেরই বেশি পছন্দ করি।
তবে কাকে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো কিছু নিশ্চিত করা হয়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে নির্বাচনের আগেই আরেকজন বিচারপতি নিয়োগ নিশ্চিত করতে চান।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















