ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২০

বিশ্বে করোনা সংক্রমণ ৩ কোটি ১০ লাখ ছাড়িয়েছে

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস তার তাণ্ডব দেখাচ্ছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। মহামারি হিসেবে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে তিন কোটি ১০ লাখ ছাড়িয়েছে।

করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৪৭১ জন মানুষের দেহে।  

অন্যদিকে মহামারিতে এ পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৬২ হাজার ৫২৭ জন।  তবে মোট আক্রান্তের মধ্যে ২ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৮১১ জন সুস্থ হয়ে উঠেছেন। 

ভাইরাসটিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে আছে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র। দেশটির ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতেই ছড়িয়ে পড়েছে করোনা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৩ হাজার ৫২৯। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৩ হাজার ৮৯২জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৪২ লাখ ২৪ হাজার ৩০৭ জন।   

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ১৭ হাজার ২৭৪। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ হাজার ৯০৯ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪৩ লাখ ১৩ হাজার ৪০২ জন।  

এদিকে, ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ২৮ হাজার ৩৪৭। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ জনের। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৩৮ লাখ ২০ হাজার ৯৫ জন। 

চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৩  হাজার ৩৯৯ জন। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১৯ হাজার ৪১৮ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৯ লাখ ৯ হাজার ৩৫৭ জন।   

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬২ হাজার ৮৬৫ জন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ হাজার ৩৬৯ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৭ হাজার ৮৩৭ জন।   

এছাড়া কলম্বিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, ইরাক, তুরস্ক এবং ইতালিতেও সংক্রমণ বাড়ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়