বিশ্ব
ভারতে ভবন ধসে ১০ জনের মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি তিন তলার ভবন ধসে পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ২৫জনকে। সোমবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল এবং পুলিশ।
করপোরেশনের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে জানান, ধামানকার নাকার কাছে নারপোলির পাটেল কম্পাউন্ডের একটি বিল্ডিং ভেঙে পড়ে। সেই সময়ে সব আবাসিকই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
এরই মধ্যেই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের তত্পরতায় জীবন্ত উদ্ধার করা হয়েছে এক শিশুকে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও একাধিক মানুষ চাপা পড়ে রয়েছেন।
প্রাথমিক খবর অনুযায়ী, শুরুতেই স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে অন্তত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















