ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২০

ট্রাম্পকে বিষমাখা চিঠি: বন্দুকসহ নারী গ্রেপ্তার

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিকানায় বিষমাখা চিঠি পাঠানোর অভিযোগে সন্দেহভাজন এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী এক কর্মকর্তা রোববার এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্ক সীমান্তে ওই নারী কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার সঙ্গে একটি বন্দুক ছিল।

চলতি সপ্তাহের শুরুর দিকে হোয়াইট হাউসের উদ্দেশ্যে পাঠানো চিঠিপত্র স্ক্রিনিং করার সময় বিষমাখানো চিঠিটি আটক করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, স্ক্রিনিংয়ের সময় চিঠির খামের ভেতরে একটি পদার্থের সন্ধান পাওয়া যায়। পরে জানা যায়, সেটি রাইসিন; এটা এক প্রকার বিষ, যা প্রাকৃতিকভাবে ক্যাস্টর বীজে থাকে।

তদন্তকারীদের বিশ্বাস, চিঠিটি কানাডা থেকে পাঠানো হয়েছে। এর ভেতর যে, রাইসিন বিষই ছিল তা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে এফবিআই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়