ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২২ সেপ্টেম্বর ২০২০

ভারতে আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার হটস্পটে পরিণত হওয়ার পথে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে সংক্রমণ যেনো কোনোভাবেই আটকানো যাচ্ছে না। গেল ২৪ ঘণ্টায় সেখানে ৭৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৩৩ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৫ হাজার ৮৩ হাজার মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

ফলে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জনে। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৫৩ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৯৩৫ জনে। আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার ১.৬০ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৬৮ জন। তাতে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ।

সুস্থ ও মৃত্যু বাদ দিলে ভারতে বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছেন ৯ লাখ ৭৫ হাজার ৮৬১ জন, যা মোট আক্রান্তের ১৭.৫৪ শতাংশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়