আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:২৬, ২৩ জানুয়ারি ২০২১
শিশুদের ওপর ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে ফাইজার
সংগৃহীত
এতদিন ধরে পূর্ণবয়স্কদের উপর ভ্যাকসিনের ট্রায়াল চালিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার। তবে এবার করোনা প্রতিরোধে শিশুদের ওপর ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ট্রায়াল চালাচ্ছে ফাইজার কর্তৃপক্ষ।
মোট ২ হাজার ২৫৯ জন স্বেচ্ছাসেবী শিশু এ ট্রায়ালের জন্য তালিকাভুক্ত করেছে ফাইজার। মূলত ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ওপর ট্রায়ালটি চালানো হচ্ছে।
ফাইজার জানায়, গত অক্টোবর থেকে স্বেচ্ছাসেবীদের তালিকাভুক্তির কাজ শুরু হয়। তবে কখন এই ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হবে তা জানায়নি মার্কিন প্রতিষ্ঠানটি।
করোনা প্রতিরোধে বিশ্বে প্রথম অনুমোদন পায় ফাইজারের বানানো টিকা। যুক্তরাজ্যে অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্র, ইউরোপসহ আরও অনেক দেশে এ টিকা কার্যকর ও নিরাপদ হিসেবে ঘোষিত হয়।
ইতিমধ্যে ফাইজারের টিকা দেয়া শুরুও হয়ে গেছে। তবে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ১৬ বছর বয়সীদের জন্যও ফাইজারের টিকা অনুমোদন দিয়েছে, যা আর কোনো দেশ করেনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























