ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২৪ জানুয়ারি ২০২১

ইরাকে আইএসের হামলা ১১ যোদ্ধার মৃত্যু

ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস সন্ত্রাসীদের হামলায় দেশটির জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির অন্তত ১১ যোদ্ধার মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ১০ জন। খবর এএফপি

শনিবার (২৩ জানুয়ারি) ইরাকের রাষ্ট্রীয় বাহিনী হাশেদ আল-শাবি এই খবর নিশ্চিত করেছে। 

ইরাকের নিরাপত্তা সূত্র বলছে, শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের তিকরিতের পূর্বদিকে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন। এই হামলায় আইএস জিহাদিরা হালকা অস্ত্র ব্যবহার করেছে। তবে এই হামলার দায় এখনো স্বীকার করেনি আইএস।

এ বিষয়ে হাশেদের ইউনিট কর্মকর্তা আবু আলী আল-মালিকি বলেন, ‘আইএস আমাদের হাশেদ ব্রিগেড-২২ এর ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। নিহতদের মধ্যে ব্রিগেড কমান্ডারও রয়েছেন। এরপর সেখানে আরও সৈন্য পাঠানো হয়।’

ইরাকের রাজধানী বাগদাদে দায়েশের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দুদিন পর হাশদ আশ-শাবি যোদ্ধাদের হত্যা করল এই জঙ্গি গোষ্ঠী।

অবশ্য ইরাক ২০১৭ সাল থেকে দাবি করে আসছে যে তারা আইএসকে পরাজিত করেছে। তবে এখনো এই জিহাদি গ্রুপ দেশটির বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে। বিশেষ করে পাহাড় ও মরুভূমি এলাকায়।

আইএস এর বিরুদ্ধে লড়াই করতে ২০১৪ সাল থেকে স্থানীয় বাহিনীকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোয়ালিশন বাহিনী। তারা ইরাকের সৈন্যদের প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও নজরদারি এবং আকাশ পথে জঙ্গীবাদ বিরোধী অভিযান পরিচালনায় সহায়তা করে আসছে।

অবশ্য গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোয়ালিশন বাহিনীর অনেক সদস্যই ইতোমধ্যে ইরাক ছেড়ে গিয়েছে। এক সময় ইরাকে ৫ হাজার ২শ’ যুক্তরাষ্ট্রের স্বশস্ত্র বাহিনীর সদস্যরা ছিলেন। বর্তমানে রয়েছেন ২ হাজার ৫শ’ জন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়