আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:৩৭, ২৪ জানুয়ারি ২০২১
ট্রাম্পকে খামেনি হত্যার কথা স্মরণ করিয়ে দিচ্ছে ইরান
সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
সম্প্রতি এক টুইট বার্তায় ট্রাম্পকে আবারও সোলাইমানিকে হত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে ইরান বলেছে এর জন্য অবশ্যই ট্রাম্পকে চরম মূল্য দিতে হবে।
এক টুইটে দেখা গেছে, যুদ্ধবিমান বা বিশাল এক চালকবিহীন বিমানের (ড্রোন) ছায়ার নিচে গলফ খেলছেন ট্রাম্প। টুইটের ক্যাপশনে খামেনির ১৬ ডিসেম্বর দেওয়া এক বক্তব্যের উদ্বৃতি তুলে ধরা হয়- 'প্রতিশোধ অবশ্যম্ভাবী'।
ইটে লেখা হয়, 'সোলেমানির হত্যাকারী এবং এ হত্যাকাণ্ডের নির্দেশ যিনি দিয়েছেন, তাকে এর মূল্য দিতে হবে। এই প্রতিশোধ যথাসময়েই নেওয়া হবে।' টুইটের ছবিটি খামেনির অফিসিয়াল ওয়েবসাইটেও দেখা গেছে।
খামেনির ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এই টুইটের লক্ষ্য হচ্ছে ট্রাম্পকে মনে করিয়ে দেওয়া যে, তিনি ক্ষমতায় নেই বলেই নিরাপদে থাকবেন তা নয়, আর ইরানও তাদের শহীদ সোলেমানিকে ভুলে যাবে না। খামেনি আগেও এমন হুমকি দিয়েছেন ট্রাম্পকে।
ইরানে খামেনির পর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলা হয় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট ইউনিট কুদস ফোর্সের প্রধানকে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























