আন্তর্জাতিক ডেস্ক
এশিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট সে চি লোপে আটক
তাকে তুলনা করা হয় মেক্সিকোর আলোচিত মাদক সম্রাট এল চ্যাপোর সঙ্গে তুলনা করা হয়। এশিয়ার মোস্ট ওয়ান্টেড আসামীদের একজন চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক সে চি লোপে। অবশেষে এক দশক পর আটক করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ।
চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এই মাদক সম্রাটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। (২২ জানুয়ারি) শুক্রবার আমস্টারডাম বিমানবন্দর থেকে তাকে আটক করতে সক্ষম হন নিরাপত্তা সদস্যরা।
সে চি লোপে বিশ্বের অন্যতম চাঞ্চল্যকর পলাতক তালিকাভুক্ত আসামি।
তাকে বিচারের মুখোমুখি করতে অস্ট্রেলিয়া এখন প্রত্যর্পণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের (এএফপি) বিশ্বাস, অস্ট্রেলিয়ায় ৭০ শতাংশ অবৈধ মাদক প্রবেশের জন্য দায়ী সে চি লোপের অবৈধ কোম্পানি।
এমনকি তাকে এশিয়ার সবেচেয়ে প্রভাবশালী ড্রাগ লর্ড বলা হয়ে থাকে।
সে চি লোপকে অনেক দিন ধরেই অনুসরণ করে আসছিল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ (এএফপি)। গ্রেফতার হওয়ার আগে এক দশকেরও বেশি সময় তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ।
এশিয়াজুড়ে তার ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদকের বাজার। সে চি লোপ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন। দীর্ঘদিন গাঢাকা দিয়ে ছিলেন তিনি। অবশেষে তাকে আর্মস্টার্ডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে আটক করা গেল। আটকের পর পুলিশ জানিয়েছে, এই মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। আমরা কৌশলে তাকে আটক করতে পেরেছি।
এর আগে অবৈধ মাদক চোরাচালনে অপরাধে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের কারাগারে দীর্ঘ ৯ বছর জেল খাটতে হয়েছিলো সে চি লোপেকে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























