ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ২৪ জানুয়ারি ২০২১

বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেলো মদিনা

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেয়েছে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা আন্তর্জাতিক মাপকাঠিতে নগরীটিকে জরিপ করে এ স্বীকৃতি দিয়েছেন।

২০ লাখ লোকের এ পবিত্র নগরীটিই প্রথম ঘনবসতিপূর্ণ নগরী, যেটি স্বাস্থ্যকর শহরের তকমা পেল।

২২টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বোচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ জরিপকাজে সহায়তা করেছে। এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তাইবাহ বিশ্ববিদ্যালয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়