আন্তর্জাতিক ডেস্ক
প্রথম নারী অর্থমন্ত্রী পেলো যুক্তরাষ্ট্র
জেনেট ইয়েলেন
প্রথমবারের মতো নারী অর্থমন্ত্রী পেলো যুক্তরাষ্ট্র। দেশটির ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ জেনেট ইয়েলেনকে অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে একটি কংগ্রেশনাল শুনানির মাধ্যমে জেনেট ইয়েলেনকে অর্থমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। সিনেটে ৮৪ ভোটে তার মনোনয়ন নিশ্চিত হয়। ইতোমধ্যে তিনি সিনেট ফিন্যান্স কমিটির সর্বসম্মতি ও সাবেক অর্থমন্ত্রীদের দ্বারা স্বীকৃতি পেয়েছেন।
জেনেট ইয়েলেন বলেন, ‘আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, যুক্তরাষ্ট্রে কেউ আর ক্ষুধার্ত থাকবে না। তাদের টেবিলে খাবার থাকবে। তারা গৃহহীন হবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের সত্যি এসব সমস্যাকে চিহ্নিত করতে হবে। এবং আমি মনে করি, এসব সমস্যার ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না।’
এর আগে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শীর্ষ অর্থনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ৭৪ বছর বয়সী জেনেট ইয়েলেন।
২০০৭ সালের আর্থিক সঙ্কটের পর অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাজ করার এবং মন্দা কাটিয়ে ওঠার জন্য তাকে কৃতিত্ব দেয়া হয়। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কর্মীদের ওপর ব্যাংক নীতিমালার প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্রমবর্ধমান ব্যয় বৈষম্য নিয়ে ব্যাপক কাজ করেছেন জেনেট ইয়েলেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























