আন্তর্জাতিক ডেস্ক
হোয়াইট হাউজে ভালো সময় কাটছে চ্যাম্প-মেজরের
হোয়াইট হাউজে চ্যাম্প-মেজর
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর চ্যাম্প ও মেজর। বাইডেন পরিবারের সাথে তারাও এখন হোয়াইট হাউজের বাসিন্দা। এখানে এসে তাদের ভালো সময় কাটছে।
ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লা রোসার রোববার টুইট করা কয়েকটি ছবিতে পোষা প্রাণী দু’টিকে হোয়াইট হাউসে হেলেদুলে চলতে দেখা যায়।

সোমবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে লা রোসা জানান, ‘চ্যাম্প ফায়ারপ্লেসের পাশে তার নতুন বিছানা উপভোগ করছে, আর সাউথ লনে দৌড়াদৌড়ি করতেই বেশি পছন্দ করছে মেজর।’
পোষ্য রাখার অনুসরণে বারাক ওবামার কুকুর ‘বো’ ছিল একটি পর্তুগিজ ওয়াটার ডগ, জর্জ বুশের ‘বার্নি’ ছিল স্কটিশ টেরিয়ার। প্রেসিডেন্ট জো বাইডেনের দু’টি কুকুরই ‘জার্মান শেফার্ড’ গোত্রীয়।

ব্যতিক্রমী ট্রাম্প ছিলেন অনেকটাই জীবাণুর সংস্পর্শে আসার ব্যাপারে উদ্বিগ্ন। আগের অনেক প্রেসিডেন্টের ঐতিহ্যই বজায় রাখেননি ট্রাম্প। তার হোয়াইট হাউসে কখনোই তিনি কোনো পোষা প্রাণী রাখেননি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























