ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ২৭ জানুয়ারি ২০২১

পরমাণু চুক্তির মেয়াদ বৃদ্ধি, পুতিনের বিল পেশ

ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন

নিউ স্টার্ট পরমাণু চুক্তির মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করতে একটি বিল পেশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার তিনি এই বিলটি পেশ করেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

সরকারি ওয়েবসাইট দুমায় দেয়া এক বার্তায় বলা হয়, ‘২০২১ সালের ২৬ জানুয়ারি রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ চুক্তির মেয়াদ বাড়ানো বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। নিম্ন কক্ষে পেশ করা এ বিলে একটি ব্যাখামূলক মন্তব্য যুক্ত করে দিতে বলা হয়েছে।’

এতে বলা হয়, উভয় পক্ষ নিউ স্টার্ট চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়