আইনিউজ ডেস্ক
বিশ্বে করোনায় প্রতি ঘন্টায় মরছেন ৭শ`র অধিক মানুষ
প্রতি ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় মারা যাচ্ছেন ৭শ`র বেশি মানুষ
নতুন বছরের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রতিরোধে শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম। কিন্তু টিকার প্রয়োগের ফলে সংক্রমণ হ্রাসের যে আশা ছিলো তা অনেকটাই পূরণ হচ্ছে না বলতে হয়। বিশ্বব্যাপী ভ্যাকসিন প্রদান শুরু হলেও থামছে করোনায় মৃত্যুর সংখ্যা।
প্রতি ঘণ্টায় ভাইরাসটি প্রাণ কাড়ছে ৭শ’র বেশি মানুষের। অন্যদিকে প্রতি ঘন্টায় নতুন করে আক্রনাত হচ্ছেন প্রায় ২৫ হাজার মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ১৪ লাখ পেরনের সাথে মৃতের সংখ্যা বেড়ে ২২ লাখের ঘরে প্রবেশ করেছে। তবে পিছিয়ে সুস্থতা।
জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৭৩২ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ কোটি ১৪ লাখ ১২ হাজার ১৫০ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৬ হাজার ৮৫২ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২১ লাখ ৮২ হাজার ৪৩৩ জনে ঠেকেছে।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৭ কোটি ৩৩ লাখ ৭ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৭০ হাজার রোগী।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৬৬ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫১৭ জনের।
সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৭ লাখ ২ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৮৮৫ জনের।
প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৯০ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজার ২৩৭ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত ৩৭ লাখ ৭৫ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৭১ হাজার ৭৬ জনে ঠেকেছে।
দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৩৭ লাখ ১৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ১ হাজার ৮৮৭ জনের।
ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩১ লাখ ৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭৪ হাজার ৪৫৬ জনের।
স্পেনে করোনার শিকার ২৭ লাখ ৭৪ মানুষ। সুস্থতার দেখা না মিললেও ঘটছে প্রাণহানি। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৫৭ হাজার ২৯১ জনে ঠেকেছে।
ইতালিতে এখন পর্যন্ত ২৫ লাখ ১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৮৬ হাজার ৮৮৯ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।
তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৪ লাখ ৫০ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৪৭৬ জনের।
এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।
এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৭২ জনের।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























