আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:৪৬, ২৮ জানুয়ারি ২০২১
ট্রাম্পের চেয়ে বেশি বাইডেনের জন সমর্থন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি জন সমর্থনের হার ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বেশি। বাইডেনের দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর চালানো জরিপের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
মনমাউথ ইউনিভার্সিটি পরিচালিত বুধবারে প্রকাশিত নতুন এক জরিপে দেখা যায় ৫৪ শতাংশ আমেরিকান নাগরিককে বাইডেনের কাজের প্রতি সমর্থন জানান এবং ৩০ শতাংশ মার্কিন জনগণ তার কাজের ব্যাপারে ভাল বলেননি।
ট্রাম্প আমলের বেশিরভাগ সময় কেটেছেচ ৪০ শতাংশেরও কম জন সমর্থন নিয়ে। গ্যালাপের জরিপ অনুযায়ী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় তার প্রতি জন সমর্থন ছিল মাত্র ৩৪ শতাংশ। কোন মার্কিন প্রেসিডেন্টের বিদায়ের সময় জন সমর্থনের ক্ষেত্রে এটি একটি সর্বনিম্ন রেকর্ড।
এদিকে সোমবার প্রকাশিত মর্নিং কনসাল্টের এক জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ জনগণ বাইডেনের প্রতি সমর্থন জানান এবং ৩৪ শতাংশ সমর্থন করেননি। সোমবার প্রকাশিত আরেকটি জরিপে বাইডেনের প্রতি ৬৩ শতাংশ মার্কিন নাগরিককে সমর্থন জানাতে দেখা যায়। হিল-হ্যারিসএক্স জরিপটি পরিচালনা করে।
মনমাউথের জরিপে বাইডেনের প্রতি ৯০ শতাংশ ডেমোক্রেটস সমর্থন জানান। তবে এ জরিপে তিনি মাত্র ৪৭ শতাংশ নিরপেক্ষ জনগণের এবং ১৫ শতাংশ রিপাবলিকানের সমর্থন পেয়েছেন।
সূত্র : এএফপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























