আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৪, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৩৫, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৩৫, ২৮ জানুয়ারি ২০২১
ক্যামেরুনে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৫৩ জনের মৃত্যু
ক্যামেরুনের পশ্চিমাঞ্চলের একটি জায়গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫৩ জন মারা গেছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। বুধবার (২৭ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ জানায়, দুয়ালা থেকে বাফোসাম শহরের দিকে যাচ্ছিলো ৭০ আরোহী বহনকারী বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানিবাহী ট্রাক এসে ধাক্কা দেয় যানটিকে। তেল গড়ানোর কারণে মুহুর্তেই আগুন ধরে যায় যানগুলোতে; ভস্মীভূত হন যাত্রীরা। দগ্ধদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন।
চিকিৎসকদের শংকা, বাড়তে পারে নিহতের সংখ্যা। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, অবৈধভাবে জ্বালানি পাচার করছিলো ট্রাকটি; দুর্ঘটনার পরই পলাতক চালক।
আইনিউজ/এইচএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























