ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ২৯ জানুয়ারি ২০২১

করোনার টিকা নিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস

টিকা নিচ্ছেন  জাতিসংঘের মহাসচিব

টিকা নিচ্ছেন জাতিসংঘের মহাসচিব

করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ দফতরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়। 

প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে তিনি এ টিকা নেন।

এছাড়াও জাতিসংঘ প্রধান টুইটার বার্তায় বলেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য টিকা সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’

গত ডিসেম্বরে গুতেরেস ঘোষণা দিয়েছিলেন যে তিনি আনন্দের সঙ্গে প্রকাশ্যে টিকা নেবেন। তিনি আরও বলেন, টিকা নেয়া হচ্ছে তার জন্য একটি নৈতিক দায়িত্ব।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়