ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ৩০ জানুয়ারি ২০২১

দশ বছর ধরে মেয়ের ফ্রিজে লুকানো ছিল মায়ের লাশ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাপানে একটি বাড়িতে ফ্রিজারের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে সেদেশের পুলিশ। এ ঘটনায় ওই নারীর মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ৪৮ বছর বয়স্ক নারী ইউমি ইওশিমো জানান, দশ বছর আগে তার মা মারা গেলে সেই মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন। কারণ টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা-মেয়ে একসঙ্গে থাকতেন, তিনি ‘সেই ফ্ল্যাট ছাড়তে চাননি’।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। কিন্তু ওই মহিলা কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনো সেটা বের করতে পারেনি।

ইওশিমোর বাসাভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এরপর ওই বাসা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্নকর্মীকে সেখানে পাঠানো হয়েছিল, সেই ফ্রিজারের ভেতর ওই লাশ খুঁজে পেয়েছে বলে খবরে জানানো হয়।

পুলিশ জানিয়েছে ওই নারীর মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল।

টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে ইওশিমোকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়