ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১১, ৩১ জানুয়ারি ২০২১

করোনা নিয়ে স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা

ছবি: forbes

ছবি: forbes

বিশ্বব্যাপী এখনো চলমান করোনাভাইরাসের প্রকোপ। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হলেও কমছে না ভাইরাসের প্রাদুর্ভাব। এখনো বিভিন্ন দেশে প্রতিদিন হাজারের ওপর মানুষের প্রাণহানি ঘটছে। এমন অবস্থায় করোনাভাইরাস নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এই গাইডলাইনে ভাইরাসটির ভুক্তভোগীদের চিকিৎসা পদ্ধতি বলা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, কোভিডে আক্রান্তদের মধ্যে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের সঙ্গে যেন অবশ্যই অক্সিমিটার থাকে। কারণ এটা সঙ্গে থাকলে কিছু সময় অন্তর ওই আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা জানা যাবে। একই সাথে যদি কোনও সময়ে আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় তাহলে তা দ্রুত জানা যাবে। দরকার পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা যাবে।

ডব্লিউএইচও বলছে, যারা চিকিৎসা করছেন তারা যেন রোগীদের সবসময় সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে তাদেরকে বিছানায় শোয়ান। কারণ এতে দেখা গেছে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়।

এদিকে, বিশ্বে বাংলাদেশ সময় আজ রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ১০ কোটি ৩১ লাখ ২৩ হাজারের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ৪ লাখ ৯৩ হাজার ৯৫২ জন মানুষ। 

একই সময়ে প্রাণ গেছে আরও ১২ হাজার ৪৬৭ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২২ লাখ ২৯ হাজার ২৩৪ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ কোটি ৪৭ লাখ ৫৩ হাজারের বেশি ভুক্তভোগী। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়