আন্তর্জাতিক ডেস্ক
বিশেষ মেধাসম্পন্নদের নাগরিকত্ব দেবে আরব আমিরাত
ছবি: telema
বিশেষ মেধাসম্পন্ন, বিনিয়োগকারী, চিকিৎসক, বিজ্ঞানীসহ নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষকে নাগরিকত্ব দিতে যাচ্ছেমধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। খবর আল জাজিরা
শনিবার (৩০ জানুয়ারি) দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
দেশটির প্রধানমন্ত্রী শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম বলেছেন, ‘বিনিয়োগকারী, বিশেষ মেধাসম্পন্ন ব্যক্তি, কর্মদক্ষ, বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, লেখক, চিত্রশিল্পী, ও তাদের পরিবারদের নাগরিকত্ব দেওয়া হবে।’
এই লক্ষ্যে গত বছরের নভেম্বরে বিদেশিদের শতভাগ মালিকানার সুবিধা দিতে আইন সংশোধন করে দেশটি। আর এবারে নির্দিষ্ট কয়েক ধরনের বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিলো তারা।
প্রধানমন্ত্রী শেখ মাকতুম আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আমির আদালত এবং নির্বাহী পরিষদের সদস্যরা যাচাই-বাছাই শেষে কারা নাগরিকত্ব পাবেন সেটি ঠিক করবেন।
আরব আমিরাত সরকার জানিয়েছে, দেশটিতে অবস্থানরত মেধাবী ও দক্ষ বিদেশিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যেই নাগরিকত্ব আইনের সংশোধন করা হয়েছে। এর ফলে আমিরাতে আরও বেশি মেধাবী ও দক্ষ লোকজনকে আকৃষ্ট করা সম্ভব হবে।
সংশোধিত আইন অনুযায়ী নির্বাচিত বিদেশিরা নিজেদের বর্তমান নাগরিকত্ব বহাল রেখেই সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন।
প্রসঙ্গত, আরব আমিরাতে নাগরিকের সংখ্যা খুবই কম। দেশটিতে বিপুল সংখ্যক বিদেশিরা কাজ করেন। এদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশিয়া অঞ্চলের।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























