আইনিউজ ডেস্ক
দশ বছর ধরে মেয়ের ফ্রিজে লুকানো মায়ের লাশ!
ছবি: GETTY IMAGES
জাপানের পুলিশ একটি ফ্ল্যাটবাড়িতে ফ্রিজারের ভেতর এক মৃত নারীর লাশ উদ্ধার করার পর তার কন্যাকে গ্রেফতার করেছে। খবর: বিবিসি
আটক নারী, ৪৮ বছর বয়স্ক ইউমি ইওশিমো বলেছেন দশ বছর আগে তার মা মারা গেলে মায়ের মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন কারণ টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা মেয়ে একসাথে থাকতেন, তিনি "সেই ফ্ল্যাট ছাড়তে চাননি''।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই।
কিন্তু ওই মহিলা কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনও সেটা বের করতে পারেনি। মিস ইওশিমোর বাসাভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়।
এরপর ওই বাসা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্নকর্মীকে সেখানে পাঠানো হয়েছিল, সেই ফ্রিজারের ভেতর ওই লাশ খুঁজে পেয়েছে বলে খবরে জানানো হয়।
পুলিশ জানিয়েছে ওই মহিলার মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল।
শুক্রবার (২৯ জানুয়ারি) টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে মিস ইওশিমোকে গ্রেফতার করা হয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























