ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ৩১ জানুয়ারি ২০২১

শেষ পর্যন্ত ট্রাম্পের পাশে নেই তার আইনজীবীরাও

সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের হাত ধরে আমেরিকা শুরু করেছে এক নতুন যাত্রা। এদিকে ডোনাল্ড ট্রাম্পও ফিরে এসেছেন তার জীবনে। কিন্তু পুরোপুরি তাকে ছেড়ে দেয়নি দেশটির বিচার বিভাগ। সপ্তাহ খানেক পরই মার্কিন ইতিহাসে দ্বিতীয়বার অভিশংসন হওয়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। কিন্তু তার আগেই মত পার্থক্যের কারণে সরে দাঁড়িয়েছেন তার আইনজীবীরা। 

স্থানীয় সময় রোববার (৩১ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়,  আইনী কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে সরে দাঁড়ান ওই পাঁচ আইনজীবী। এর মধ্যে দুইজন ট্রাম্পের আইনজীবী দলের নেতৃস্থানীয়। ট্রাম্প চাচ্ছেন ক্ষমতা ছাড়ার পরও একজন প্রেসিডেন্টকে অভিশংসিত করার বৈধতা নিয়ে কথা বলার চেয়ে নির্বাচনে জালিয়াতির তার ভিত্তিহীন অভিযোগকেই আইনজীবীরা গুরুত্ব দিক।

এদিকে এ খবরের প্রতিক্রিয়ায় ট্রাম্পের উপদেষ্টা জাসন মিলার এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা অনেক কাজ করেছি। কিন্তু আমাদের আইনজীবী দল নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। শিগগিরই এটি হবে।’

আগামী ৯ ফেব্রুয়ারি সিনেটে ট্রাম্পের বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৩ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদ ঐতিহাসিক দ্বিতীয় দফায় সাবেক এই প্রেসিডেন্টকে অভিশংসিত করে।

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় এই অভিশংসনের পদক্ষেপ নেওয়া হয়।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়