আন্তর্জাতিক ডেস্ক
ক্যালিফোর্নিয়ায় মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ২৯৪ গ্রাম ওজনের ৬ ফুট উচ্চতাবিশিষ্ট ব্রোঞ্জের ভাস্কর্যটি ক্যালিফোর্নিয়ার ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে স্থাপিত ছিল।
পুলিশ জানিয়েছে, গত বুধবার (২৭ জানুয়ারি) ভোরে সেন্ট্রাল পার্কের এক কর্মী প্রথমে মহাত্মা গান্ধীর ভাস্কর্যটি মাটিতে পড়ে থাকতে দেখেন। ভাস্কর্যটি গোড়ালি থেকে ভেঙে ফেলা হয়েছে। এর মুখের এক অংশও ভেঙে ফেলা হয়েছে।
এমন ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রবাসী ভারতীয়রা। পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ডেভিসের উপ পুলিশ প্রধান পল দরোশভ বলেন, ‘মহাত্মা গান্ধীর ভাস্কর্যটি ডেভিসের একটি অংশের মানুষের সাংস্কৃতিক আদর্শ। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি।’
ডেভিস সিটির কাউন্সিলম্যান লুকাস ফ্রেরিকস জানিয়েছেন, ভাঙা ভাস্কর্যটি নিরাপদ স্থানে সরানো হয়েছে। কখন এবং কী উদ্দেশ্যে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ডেভিস শহরের স্থানীয় প্রশাসনের পাশাপাশি সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেট জেনারেলও এই ঘটনার তদন্ত করবে। ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় ইন্দো-আমেরিকান সম্প্রদায়। বিদ্বেষের জেরেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, এই ভাস্কর্যটি ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল ডেভিস শহরে। স্থানীয় সিটি কাউন্সিল চার বছর আগে ভাস্কর্যটি সেন্ট্রাল পার্কে স্থাপনের ব্যবস্থা করে। সেই সময়ে ভারতবিরোধী সংগঠন ‘অর্গানাইজেশন ফর মাইনোরিটিস ইন ইন্ডিয়া’ (ওএফএমআই) এর ব্যাপক বিরোধিতা করে। যদিও সেই বিরোধকে কোনোভাবে আমলে নেয়নি স্থানীয় প্রশাসন। তারপর থেকেই ওএফএমআই ভাস্কর্যটি সরানোর দাবিতে অনড় ছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























