আন্তর্জাতিক ডেস্ক
উহানের সেই বাজার পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা
সংগৃহীত
চীনের উহান শহরের সামুদ্রিক খাদ্যের বাজার থেকে ২০১৯ সালে করোনাভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই বাজার পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা।
বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানান, বিশেষজ্ঞ দলের সদস্যরা হুয়ানানের সামুদ্রিক খাদ্যের বাজার পরিদর্শন করেছেন। গত বছরের জানুয়ারি থেকেই ওই বাজারটি বন্ধ রয়েছে। ব্যারিকেড দেয়া পথের মধ্য দিয়ে বিশেষজ্ঞরা সেখানে প্রবেশ করেন। তাদের প্রবেশের পর দ্রুত অন্যদের প্রবেশ বন্ধ করে দেন নিরাপত্তাকর্মীরা।
করোনাভাইরাসের উৎস সন্ধানে দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে বিশেষজ্ঞরা হুয়ানানের বাজারে যান। তারা চীনা কর্তৃপক্ষের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
চলতি সপ্তাহের শুরুতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হিসেবে হুয়ানানের গুরুত্বকে খাটো করে দেখানো হয়। সেখানে আরও দাবি করা হয়, অনুসন্ধান অনুযায়ী বাজারটি প্রাদুর্ভাবের উৎস নয়।
রোববার সকালে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা উহানের আরেকটি জায়গা পরিদর্শন করেন। এটি বাইশাঝোউ এর বিশাল পাইকারি বাজার। প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখানে ব্যবসা ধসে পড়েছিল।
বিশেষজ্ঞরা সেখানে প্রবেশ করলে একজন বলে ওঠেন, ‘কোনো আমদানিকৃত হিমায়িত পণ্য প্রদর্শনের অনুমতি নেই, কোনো হিমায়িত পণ্য আলাদাভাবে বিক্রির অনুমতি নেই।’
শনিবার উহানে বিশেষজ্ঞদের প্রবেশ পথে দেখানো হচ্ছিল কীভাবে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ শহরের জরুরি পরিস্থিতি মোকাবিলা করছে এবং সঙ্কট নিরসনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মাধ্যমে একযোগে কাজ করছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























