আইনিউজ ডেস্ক
ছবিতে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের চিত্র
মিয়ানমারের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সামরিক বাহিনী। দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে অং সান সু চি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হয়েছে।
পার্লামেন্টে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে রেখেছে সামরিক বাহিনী। ছবি: BBC
অং সাং সু চিস দেশটির শীর্ষ নেতাদের আটকের পর দেশটির পার্লামেন্ট সদস্যদের বাসভবনের নিয়ন্ত্রণও নিয়েছে সামরিক বাহিনী। পার্লামেন্ট সদস্যরা বাসভবনের ভেতরে সুস্থ থাকলে তাদেরকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না।
মিয়ানমারে একটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। ছবি: BBC
এদিকে যুক্তরাষ্ট্র শীঘ্রই আটক সু চিসহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধানকে। তানাহলে ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইয়াঙ্গনের রাস্তায় গাড়িতে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: GETTY IMAGES
ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিশেলও মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন এবং আটক নেতাদের মুক্তির দাবি করেছেন।
সেনা অভ্যুত্থানের পর শুকনো খাবার সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ছবি: BBC
বিতর্কিত একটি নির্বাচন নিয়ে বেসামরিক সরকার ও সামরিক বাহিনীর মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।
ইয়াঙ্গনে সুয়েডাগন প্যাগোডার বাইরে শহীদদের সমাধিস্থলের কাছে গান গেয়ে উল্লাস প্রকাশ করেছে অনেকে। ছবি: GETTY IMAGES
মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি পার্টি সোমবার জানিয়েছে যে, তাদের নেতা অং সান সু চি জনগণকে এই সেনা অভ্যুত্থান মেনে না নিয়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।
জাপানে সু চির পক্ষে বিক্ষোভ হয়েছে। ছবি: GETTY IMAGES
জাপানের টোকিওতে ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে অং সান সু চির পক্ষে বিক্ষোভ করেছে মিয়ানমারের একদল অধিকারকর্মী।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর অং সান সু চিসহ জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সামরিক বাহিনী আটক করার পর এই বিক্ষোভ হলো।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত




সেনা অভ্যুত্থানের পর শুকনো খাবার সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ছবি: BBC 
জাপানে সু চির পক্ষে বিক্ষোভ হয়েছে। ছবি: GETTY IMAGES






















