আন্তর্জাতিক ডেস্ক
শান্তিতে নোবেলের জন্য মনোনীত ট্রাম্পের জামাতা কুশনার
জ্যারেড কুশনার ও ইভাঙ্কা ট্রাম্প
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার সহযোগী অ্যাভি বারকোউইজ।
আরব-ইসরায়েল সম্পর্ক স্থাপন চুক্তিতে ভূমিকা রাখায় ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন তাদেরই এক বন্ধুপ্রতীম অ্যাটর্নি অ্যালান ডার্শোউইজ। হার্ভার্ড ল’ স্কুলের প্রফেসর এমিরেটাস হওয়ায় এ মনোনায়ন দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের বিষয়ে নোবেল কমিটিকে দেওয়া চিঠিতে ডার্শোউইজ আরব-ইসরায়েল শান্তি চুক্তিতে ভূমিকা রাখা ইসরায়েলে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রায়েডম্যান এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত রন ডরমারের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
নোবেল শান্তি পুরস্কারকে বিতর্কিত উল্লেখ করে ট্রাম্পের সাবেক এ সহযোগী বলেন, এ পুরস্কার জনপ্রিয়তার জন্য নয়। যারা শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন তাদের সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভাবতে পারে, তার মূল্যায়নও নয়। এটি আলফ্রেড নোবেলের ইচ্ছায় নির্ধারিত ভয়ঙ্কর মানদণ্ড পূরণের পুরস্কার।
অবশ্য নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হয়ে যারপরনাই খুশি জ্যারেড কুশনার। এক বিবৃতিতে ট্রাম্পের জামাতা বলেন, তিনি এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়ে সম্মানিতবোধ করছেন।
আগামী অক্টোবরে ঘোষণা করা হবে এ বছর শান্তিতে নোবেলজয়ীর নাম।
সূত্র: রয়টার্স
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























