আন্তর্জাতিক ডেস্ক
সু চি সরকারের ২৪ মন্ত্রীকে বরখাস্ত, মন্ত্রী হলেন সেনা অফিসাররা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রবাসী বার্মিজ নাগরিকরা তাদের দেশে সেনাবাহিনীর ক্ষমতা দখলের ছবি: AFP
স্থানীয় সময় সোমবার (১ ফেব্রুয়ারি) ক্ষমতাসীন দলের নারী নেত্রী অং সান সু চিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটেছে। দেশটি নিয়ে এরইমধ্যে মুখ খুলতে শুরু করেছে বিভিন্ন দেশ। ক্ষমতা দখলের প্রথমে দিনেই সুচি সরকারের অনেক মন্ত্রীকে বরখাস্ত করে তাদের জায়গায় অনেক সেনা অফিসারকে মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টর্স এবং বিবিসি বার্মিজ বিভাগের সূত্রে জানা গেছে, সুচি সরকারের ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে নতুন ১১ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে ।
নুতন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা। কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য। ইউএসপিডির অন্যতম নেতা উনা মং লউনকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে। জানা গেছে তিনি নভেম্বরের নির্বাচনে হেরে গিয়েছিলেন।
সেনাবাহিনী পরিচালিত টেলিভিশনে নতুন এসব নিয়োগের ঘোষণা দেয়া হয়।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























