ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২১

সমকামিতার অভিযোগে ২ যুবককে বেত্রাঘাত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ায় কঠোর ইসলামি আইনে চলা আচেহ প্রদেশের রাজধানী বানডায় দুই যুবককে সমকামিতার অভিযোগে গ্রেফতার করে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে স্থানীয় প্রশাসন।

আরব নিউজের প্রতিবেদন জানায়, সমকামী দুই যুবককে ৭৭টি করে বেত্রাঘাত করা হয়। সম্প্রতি স্থানীয় একটি পার্কে শত শত মানুষের সামনে তাদের বেত্রাঘাত করা হয়।

বেশ কিছু দিন ধরে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকার লোকজন তাদের আটক করে স্থানীয় প্রশাসনের কাছে তুলে দেয়।

আটক যুবকদের একজনের বয়স ২৭ এবং অপরজনের ২৯ বছর বয়স।

বেত্রাঘাতের মাঝখানে তাদেরকে শুধুমাত্র পানি পান করতে দেওয়া হয়। পার্কে উপস্থিত অনেকেই এ দৃশ্য ভিডিও করে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়