আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:১২, ৩ ফেব্রুয়ারি ২০২১
আমেরিকাসহ ২০ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের নতুন বৈশিষ্ট্য প্রতিরোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকা অঞ্চলের ২০টি দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।
স্থানীয় সময় বুধবার (৩ ফেব্রুয়ারি) সৌদির রাত ৯টা থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। খবর আরব নিউজ
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। বলা হয়, সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত এবং জাপান। এই ২০ দেশের জনগণ অস্থায়ী নিষেধজ্ঞার আওতায় থাকবে।
তবে ওই সব দেশে থাকা সৌদি নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।
গত ৩ জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব।
পরবর্তীতে এর মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়। এর ১৫ দিন পর নিষেধাজ্ঞা তুলে নেয় মধ্যপ্রাচ্যের দেশটি।
উল্লেখ্য, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ৩২৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৩৭৯ জন।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























