আন্তর্জাতিক ডেস্ক
পদত্যাগ করছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস
সংগৃহীত ছবি
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। পদত্যাগের পর তিনি অ্যামাজনে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এক বিবৃতিতে জেফ বেজোস বলেন, অন্যান্য উদ্যোগগুলোতে বেশি সময় দেওয়ার জন্য অ্যামাজনের সিইও পদ ছাড়ছেন তিনি।-খবর বিবিসির
অ্যামাজনের নতুন সিইও হবেন অ্যান্ডি জেসি। বর্তমানে তিনি অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে কাজ করছেন।
২০২১ সালের মাঝামাঝিতে নতুন সিইও দায়িত্ব গ্রহণ করবেন।
মঙ্গলবার কর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে জেফ বেজোস বলেন, অ্যামাজনের প্রধান নির্বাহীর দায়িত্ব অনেক বেশি। এই পদে থেকে অন্য কোনো কিছুতে মনোনিবেশ করা কঠিন। এই দায়িত্ব ছাড়ার ফলে তিনি নিজের নতুন দায়িত্বের অন্যান্য কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন।
প্রায় ৩০ বছর আগে অ্যামাজন প্রতিষ্ঠান করেন জেফ বেজোস। সাধারণ অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠান হিসেবে গ্যারেজে যাত্রা শুরু করা অ্যামাজন এখন ই-কমার্স জায়ান্ট। বিশ্বে অ্যামাজনের কর্মী সংখ্যা প্রায় ১৩ লাখ।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























