ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:০৪, ৩ ফেব্রুয়ারি ২০২১

ভারতের আন্দোলনরত কৃষকদের পাশে গ্রেটা থুনবার্গ

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদেরকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে সিএনএন-এর একটি সংবাদ শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন গ্রেটা।

শুধু গ্রেটাই নয় কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী পপস্টার রিয়ান্ন। সূত্র- ভারতীয় গণমাধ্যম।  

এক পোস্টে রিয়ান্না কৃষক আন্দোলনের সংবাদ শেয়ার করে লেখেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’ ভারতে চলমান কৃষক আন্দোলন আন্তর্জাতিক মহলের কাছেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠা উচিত বলেও সংক্ষিপ্ত বার্তায় বুঝাতে চেয়েছেন তিনি। একইসঙ্গে ওই পোস্টে বিক্ষোভকারীদের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিতও দেন তিনি।  

এর আগে কৃষক আন্দোলনের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও কৃষক আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন। সে সময় ট্রুডোর সমর্থনের কড়া সমালোচনা করে জবাবও দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়