আন্তর্জাতিক ডেস্ক
১৪ দিনের রিমান্ডে সু চি
সংগৃহীত ছবি
মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং নির্বাচনে বিজয়ী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চিকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সেনা অভ্যুত্থানে আটকের পর সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। সেসব মামলায় তাকে এ রিমান্ডে নেওয়া হয়।
মিয়ানমার পুলিশের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
সু চির বিরুদ্ধে আমদানি-রফতানি নীতিমালা ভঙ্গ এবং বেআইনি ওয়াকিটকি ব্যবহারের অভিযোগে মামলা করা হয়েছে।
তবে এখন তিনি ঠিক কোথায় রয়েছেন? সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পায়নি বিবিসি। সংবাদদাতারা মনে করছেন, রাজধানী নেইপিডোর নিজ বাড়িতেই হয়তো সু চিকে আটক করে রাখা হয়েছে।
অন্যদিকে, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনা সংক্রমণ ঠেকাতে আরোপিত বিধিমালা ভঙ্গের অভিযোগে দুই সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সেনা অভ্যুত্থানের পর থেকেই সু চি কিংবা উইন মিন্ট কেউই সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে পারেননি। এমনকি তাদের অবস্থানের ব্যাপারেও সংবাদ মাধ্যমগুলোকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না বলে বিবিসি জানিয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























