আন্তর্জাতিক ডেস্ক
সংক্রমণ উল্লেখযোগ্য মাত্রায় কমাতে সক্ষম অক্সফোর্ডের টিকা!
ফাইল ছবি
সংক্রমণ উল্লেখযোগ্য মাত্রায় কমাতে পারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন। এছাড়া এই ভ্যাকসিনের একটি ডোজের পরেই করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়তে সক্ষম। সম্প্রতি এক গবেষণায় এই ফল পাওয়া গেছে।
বুধবার অক্সফোর্ডের গবেষণার ফলাফলের প্রশংসা করে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিবিসি রেডিওকে বলেন, ‘এটি বিশ্বকে দেখাচ্ছে যে অক্সফোর্ডের ভ্যাকসিন কাজ করে, বেশ ভালভাবে কাজ করে।’ তিনি বলেন, ‘এটি সংক্রমণের হার দুই-তৃতীয়াংশ পর্যন্ত কমাতে পারে। অতএব আমাদের কৌশল অনুযায়ীই ভ্যাকসিনটি কাজ করবে।’
প্রবীণদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার কার্যকারিতা কেমন তা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই এই ফলাফল পাওয়া গেল। গত সপ্তাহে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি প্রবীণদেরকেও এই ভ্যাকসিন নিতে সুপারিশ করেছে। তবে কিছু দেশ প্রবীণদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না নেয়ার পরামর্শ দিয়েছে।
গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে লকডাউন চলছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং কবে এই লকডাউন শেষ হবে তাও অনিশ্চিত। ফেব্রুয়ারির মাঝামাঝি পরিস্থিতি যাচাই করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অক্সফোর্ডের ভ্যাকসিনের ফলাফল এখনো পিয়ার রিভিউয়ের জন্য অপেক্ষা করছে। তবে পিসিআর পরীক্ষার ফলাফলে দেখা গেছে, যারা ভ্যাকসিনটি নিয়েছে তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৬৭ শতাংশ কম। অর্থাৎ ভ্যাকসিনটি ৬৭ শতাংশ কার্যকর।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























