আন্তর্জাতিক ডেস্ক
শতবর্ষী ব্রিটিশ সৈনিক টম মুর আর নেই
টম মুর
মারা গেলেন শতবর্ষী ব্রিটিশ সৈনিক টম মুর। করোনা আক্রান্তদের সাহায্যে হেঁটে হেঁটে প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড (প্রায় ৪০৫ কোটি টাকা) সংগ্রহ করেছিলেন টম।
জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে নিউমোনিয়ার চিকিৎসা দেয়া হচ্ছিল টমকে। গত সপ্তাহে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে রোববার তাকে বেডফোর্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টম মুরের মৃত্যুর খবরটি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন তার দুই মেয়ে হ্যানা ও লুসি।
ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এ সদস্য একশো বছর বয়সেও মহামারী করোনার বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন। কোভিড-১৯ পজিটিভ রোগীদের চিকিৎসার জন্য বৃদ্ধ বয়সের ভগ্ন শরীর নিয়েও হাঁটাহাঁটি করে প্রচুর অর্থ সংগ্রহ করেছিলেন।
ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএসের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গত বছরের এপ্রিলে মুর তার শততম জন্মদিন উপলক্ষে প্রতিদিন তার বাড়ির বাগানে ১০০ পাক করে হাঁটতেন।
এভাবে প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড সংগ্রহ করে সারাবিশ্বে তাক লাগিয়ে দিয়েছিলেন টম মুর। এমন অভিনব উপায়ে করোনা রোগীদের জন্য অর্থ সংগ্রহ করায় রানী এলিজাবেথ গত জুলাইয়ে তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।
ক্যাপ্টেন স্যার টম মুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ভারত ও মিয়ানমারে যুদ্ধ করেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























