আন্তর্জাতিক ডেস্ক
নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদের অভিনব প্রতিবাদ
বিমানবন্দর কর্তৃপক্ষ খাবার দিলেও তা মুখে তোলেননি প্রহ্লাদ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ নরেন্দ্র মোদির সমর্থকদের সামলাতে গিয়ে হিমশিম খায় পুলিশ। বিরক্ত হয়ে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। এতেই রাগ করে বসেন মোদির ভাই প্রহ্লাদ। পুলিশের গ্রেপ্তারের প্রতিবাদে বিমানবন্দরের গেটের সামনেই বসে পড়লেন চেয়ার নিয়ে। মুখে তোলেন নি খাবারও!
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রহ্লাদ গিয়েছিলেন যোগ সম্মেলনে শামিল হতে। সমর্থকদের গ্রেপ্তার করায় চেয়ার নিয়ে বিমানবন্দরের গেটের সামনেই অবস্থান দেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ খাবার দিলেও তিনি মুখে তোলেননি।
প্রহ্লাদ জানান, সমর্থকেরা জেলে। তিনি বাইরে ঘুরছেন, এটা ভালো দেখায় না।
তিনি বলেন, “আমার প্রয়াগ্রাহ যাওয়ার কথা ছিল। কিন্তু অনুগামীরা জেলে আর আমি বাইরে ঘুরব, এটা ভালো দেখায় না। আমাকে পানি ও খবর দেওয়া হয়েছে। কিন্তু এখান থেকে আমি নড়ব না।”
আরও জানান, পুলিশকে জিজ্ঞেস করলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে এই কাজ করা হয়েছে। তবে সে রকম কোনো লিখিত নির্দেশের কপি প্রশাসন না পুলিশ দেখায়নি।
প্রহ্লাদের অভিযোগ, হয় প্রধানমন্ত্রীর দপ্তরকে বদনাম করার চেষ্টা করছে পুলিশ, আর না হয় তাদের কাছে কোনো নির্দেশই আসেনি।
এদিকে পুলিশ বলছে, লখনউ বিমানবন্দরে হাই সিকিউরিটি এলাকায় ঢুকে পড়া ও ১৪৪ ধরা ভঙ্গ করার অভিযোগে প্রহ্লাদ মোদির সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। তবে দেড় ঘণ্টা বাদে চেয়ার ছেড়ে ওঠেন প্রহ্লাদ। বিকেলে বিমানে চড়েন।
গণমাধ্যম বলছে, এই ঘটনায় রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন কেন্দ্রের সঙ্গে বিরোধিতার ফলেই এই পদক্ষেপ। না হলে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর ভাইকে আটকাতো না পুলিশ।
গত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে ‘জেল ভরো’ আন্দোলনের হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর ছোট ভাই। তখন রেশন ডিলার সংগঠনের হয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তার অভিযোগ ছিল, কেন্দ্রের নীতির জন্যই দেশে গণবণ্টন ব্যবস্থা উঠে যেতে বসেছে। খাদ্যের অধিকার সংবিধান স্বীকৃত৷ কিন্তু কেন্দ্রের নীতির জন্যই দেশের একটি বড় অংশের মানুষ এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























