আন্তর্জাতিক ডেস্ক
ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
সংগৃহীত
ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় বাতিল হয়েছে শত শত ফ্লাইট। স্থগিত করা হয়েছে করোনার টিকাদানও।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পথঘাট পুরু বরফে ঢেকে গেছে। সেই সঙ্গে চলছে প্রবল ঝড়ো হাওয়া। এর কবলে পড়তে হয়েছে প্রায় ৬ কোটি মানুষকে। তুষারঝড় আমেরিকায় নতুন কিছু না হলেও এবারের বিপর্যয়কে অন্যতম ভয়ঙ্কর বলে ধরা হচ্ছে।
পরিস্থিতির দিকে নজর রেখে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সিতে। বিভিন্ন স্থানে প্রায় ২ থেকে ৩ ফুট করে পুরু বরফের স্তর জমে গিয়েছে। ঝড় হচ্ছে সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জরুরি কারণ ছাড়া কাউকে কোথাও যেতে নিষেধ করা হয়েছে। আপাতত তাই ঘরবন্দি ঝড়ের কবলে পড়া শহরের বাসিন্দারা।
নিউইয়র্কের করোনা টিকাকরণ আপাতত বন্ধ। শহরের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, ‘ভয়ঙ্কর ও জীবন বিপন্ন করা অবস্থা’।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























